সখীপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বাক্প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে সখীপুর থানায় এক নির্মাণ শ্রমিককে আসামি করে এ মামলা করেন।

রফিকুল উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের হেকমত আলীর ছেলে। পুলিশ জানায়, গত রোববার দুপুরে প্রতিবেশী এক নির্মাণ শ্রমিক ওই কিশোরীকে ফুসলিয়ে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে কিশোরীর চিৎকারে পাশের ঘরের লোকজন ছুটে এলে ওই নির্মাণ শ্রমিক দৌড়ে পালিয়ে যান। প্রথমে স্থানীয় মাতবরদের বিষয়টি মীমাংসা করার কথা ছিল। কিন্তু তাঁরা তা না করায় ঘটনার পাঁচ দিন পর কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।