সখীপুরে গৃহবধূ গণধর্ষণের শিকার গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ওই মামলার আসামি গৃহপরিচারিকা হাসনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ ও তাঁর স্বামী কয়েক মাস আগে সখীপুর পৌরসভার এক বাসার নিচতলা ভাড়া নেন। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামী গ্রামের বাড়ি চলে যান। এ সুযোগে উপজেলার মগাপাড়া এলাকার বখাটে সাগর আহমেদ (২৫), একাব্বর হোসেনসহ (২২) চারজন ওই বাসার মালিকের গৃহপরিচারিকার সহযোগিতায় ওই বাসায় ঢোকে।
পরে চার বখাটে রাতভর ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় গতকাল সকালে ওই গৃহবধূ থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ করেন। পরে গতকাল বিকেলে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গণধর্ষণে সহযোগিতা করার অভিযোগে গৃহপরিচারিকা হাসনাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।