সখীপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে জাহিদ হোসেন (২৫) ও মো. ওমর আলীকে (৪০) আসামি করে সখীপুর থানায় মামলা করেন। গতকাল শনিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জাহিদ হোসেনের বাড়ি উপজেলার হাতীবান্ধা ও মো. ওমর আলীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে। মেয়েটি সখীপুর উপজেলার একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
মামলার বিবরণ ও মেয়েটির পরিবার সূত্র জানায়, গত বুধবার সকালে মেয়েটি মাদ্রাসার উদ্দেশে রওনা হলে রাস্তায় জাহিদ ও তার তিন-চারজন বন্ধু মিলে জোরপূর্বক মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। শুক্রবার ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া এলাকার ওমর আলীর বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।