সখীপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞাতপরিচয় এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা তিনটার দিকে উপজেলার ছোটচওনা গ্রামের হারুন মার্কেট এলাকার গজারি বন থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, ধারণা করা হচ্ছে দুদিন আগে দুর্বৃত্তরা ওই ছেলে শিশুটিকে গলা কেটে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে চলে গেছে। এলাকাবাসী গজারি বনে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। শিশুটির পরনে ফুলহাতা হলুদ শার্ট ও লাল হাফ প্যান্ট ছিল। শিশুটির বয়স আট বছর হতে পারে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে।