সচিবালয় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সচিবালয় এলাকায় আজ মঙ্গলবার দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেটসংলগ্ন পত্রগ্রহণ শাখার ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময় সচিবালয়ের বাইরে যানবাহন রাখার পরিবহন পুলের সামনেও একটি ককটেল বিস্ফোরণ হয়।

সচিবালয়ের ৫ নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তা রক্ষাবাহিনীর একজন সদস্য প্রথম আলোকে এ তথ্য জানান। এ ঘটনার পর বিভিন্ন গোয়েন্দা শাখার সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।