সচিবালয় ফটকে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সচিবালয়ের ৩ নম্বর ফটক ও বিদ্যুৎ ভবনের মধ্যবর্তী সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকায় দায়িত্বরত আর্মড পুলিশের সদস্যরা। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি ওই আর্মড পুলিশ সদস্যরা। তবে তাঁরা জানান, বিদ্যুৎ ভবনের পাশের দেয়াল থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের পর ওই এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।