সঠিক নিয়মে জাতীয় পতাকা না তোলায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম গতকাল রোববার দুপুরে এই জরিমানা করেন।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর রেস্টহাউসে ও এম এ প্লাজার আশরাফের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ছেঁড়াফাটা, সঠিক নিয়মে পতাকা না তোলার কারণ এবং সরকারি নির্দেশনা না মানায় একই সড়কে অবস্থিত খালেদ মার্কেটের ন্যাশনাল টিভি শোরুম, বাটা শু কোম্পানির ডিলার ও বঙ্গবন্ধু সড়কে অবস্থিত রাজু ফার্নিচারের দোকানকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।
আহমেদ মাহবুব-উল ইসলাম জানান, শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলনে সরকারি নির্দেশনা না মানায় জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। ওই অভিযানে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী, ভূমি কার্যালয়ের পেশকার আবুল হাশেম উপস্থিত ছিলেন।