সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা আদিবাসী শিশুর হত্যাকারী ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ গত মঙ্গলবার পত্নীতলার নজিপুর চারমাথার মোড়ে সড়ক অবরোধ ও সমাবেশ করেছে। বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মহাদেবপুর-নওগাঁ সড়ক অবরোধকালে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুবিনচন্দ্র মুন্ডা, রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুর, আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, আদিবাসী নেতা সুভাস চন্দ্র হেমব্রম, আদিবাসী পরিষদের নওগাঁ জেলা শাখার উপদেষ্টা সিপিবি নেতা মহসিন রেজা প্রমুখ। গত সোমবার পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে মিঠুন ওঁরাও নিহত হয়।