নাটোরে ছিনতাইকারীর হামলায় আহত ৩ শেরপুরে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার লালপুর-ওয়ালিয়া সড়কের বিন্দিপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে মোটরসাইকেলের আরোহী এক দম্পতি ও তাঁদের মেয়ে গুরুতর আহত হয়েছে।

এদিকে বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া সিএনজিচালিত একটি অটোরিকশা উদ্ধার ও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

লালপুরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিনজন হলেন জাহেদুল ইসলাম (৪০), তাঁর স্ত্রী রোকসানা খাতুন (৩০) ও তাঁদের একমাত্র মেয়ে জাইমা ইসলাম (৭)। তাঁরা বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের বাসিন্দা।

শেরপুরে আটক ছিনতাইকারীরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গোপালপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর পূর্বপাড়া গ্রামের শাকিল সরকার (২০)।

 এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। উদ্দার করা অটোরিকশার চালক সবুজের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাঁচগাছি গ্রামে।