সড়ক বিভাজক ভেঙে ফেলায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকায় অবৈধভাবে সড়ক বিভাজক ভেঙে ফেলার অভিযোগে মামলা করা হয়েছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ গত শুক্রবার সকালে ভূইয়া ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজারসহ ১০ জনের বিরুদ্ধে এ মামলা করে।
সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের সহকারী প্রকৌশলী ইমাম হোসেন মজুমদার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন ভূইগড়ের ভূইয়া ফিলিং স্টেশনের মালিক সালাউদ্দিন ও ফজলুল হক, ম্যানেজার নিজাম, কর্মচারী সেলিমসহ অজ্ঞাত ছয়জন।
মামলায় উল্লেখ করা হয়, সড়ক বিভাজক ভেঙে ফেলায় অন্তত ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।