সড়কে চাঁদাবাজি ৩৬ হাজার টাকাসহ ১৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে ১৪ জনকে আটক করেছে র্যা ব। বুধবার রাতে তাঁদের ৩৬ হাজার টাকাসহ আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যা ব-১১ ব্যাটালিয়নের কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার।
আটক ব্যক্তিরা হলেন জহিরুল হক (৩০), চান বাদশা (৩০), আনোয়ার হোসেন (৩৮), হালিম (৩৮), আবদুর রহিম (৩৭), সোহেল (২০), আলমগীর হোসেন (১৮), শহিদ (২৫), ফারুক হোসেন (৩০), মহসীন (২০), রিপন (৩৫), আবদুল কাদের (৩৫), আল আমিন (২৬) ও শুভ (১৮)।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন ও এএসপি মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যা বের একটি দল শিমরাইল মোড়ে বুধবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালায়।
এ সময় বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদসহ ৩৬ হাজার ১১ টাকা জব্দও করা হয়।
র্যা ব জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সরকারি দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।