সড়কে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-মাধবপুর সড়কে গত বৃহস্পতিবার রাতে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। নাসিরনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নূর ও উপজেলার দুই কর্মকর্তাসহ ১১ যাত্রী ডাকাতির ঘটনার শিকার হন। তাঁরা একটি মাইক্রোবাসে করে হবিগঞ্জের মাধবপুর থেকে নাসিরনগরে ফিরছিলেন। রাত দেড়টার দিকে মাইক্রোবাসটি নাসিরনগর উপজেলার হরিপুর ও মাধবপুর উপজেলার আদাঐর এলকার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে মুখোশ পরা ৮-১০ জন ডাকাত তাঁদের গতিরোধ করে। এ সময় ডাকাতেরা তাঁদের কাছ থেকে টাকা ও নয়টি মুঠোফোন লুট করে নেয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল দুটি থানার মধ্যবর্তী স্থানে অবস্থিত। অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।