সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের ফতেমোহাম্মদপুরে বেনারসিপল্লির সড়কে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের মারধরে তিন মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হন। ডাকাত দল এ সময় মোটরসাইকেলটি ছিনিয়ে যায়। তবে গভীর রাতে বিমানবন্দর সড়কে আড়ামবাড়িয়া এলাকায় ফেলে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর ভূতেরগাড়ী এলাকার হাজের উদ্দিন প্রামাণিক (৬০), তাঁর ছেলে সামাদ প্রামাণিক (৩২) ও পল্লি পশুচিকিৎসক আজাহার আলী (৪৫)। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি|