সড়কের গাছ চুরির সময় আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি-মাতাজীহাট সড়কের পয়নারী এলাকায় গত শুক্রবার রাতে একটি বড় নিমগাছ কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ গাছবোঝাই ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে। সড়কটি থেকে গত এক মাসে অন্তত ৩০-৩৫টি গাছ চুরি হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বদলগাছির ডাঙ্গিসাড়া গ্রামের শ্যামল মণ্ডল (৩৮), তাঁর ছোট ভাই মেহেদি হাসান (২৮) ও চাকরাইল গ্রামের মিলন হোসেন (৩০)। তাঁদের আসামি করে বদলগাছিতে জেলা পরিষদ বাংলোর তত্ত্বাবধায়ক জাকির হোসেন শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।