সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে শাহীন আলমকে (৫) হত্যার অভিযোগে বাবা মো. আক্তারকে (৫৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের আকবর শাহ থানার গোলপাহাড় কলোনিতে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, পেশায় রিকশাচালক আক্তার দুপুরে বাসায় এসে ছেলেকে রেললাইনের পাশে খেলতে দেখে মারতে মারতে বাসায় নিয়ে আসেন। শাসন করতে গিয়ে একপর্যায়ে শিশুটিকে আছাড় মারেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির বাবাকে আটক করে।