সন্ত্রাসী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মুকুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশের দাবি, সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, আটক মুকুল বিভিন্ন চরমপন্থী দলের হয়ে ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, মুকুলের নামে সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পাবনা অফিস|