প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া থেকে র্যাব মোশারফ হোসেন ওরফে রনি নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোশারফকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে দেশে তৈরি ওয়ান শ্যুটার গান ও দুটি গুলি পাওয়া গেছে। ছাগলনাইয়া থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, মোশারফের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ ১৯টি মামলা রয়েছে। ফেনী অফিস|