সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চানমিয়া মুন্সী লেন এলাকার একটি বাসা থেকে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ জানান, ফরিদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৪৭টি গুলি ও ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে।