প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলার ছোট গদাইরচর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে নূর মোহাম্মদ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখা জানায়, সদর উপজেলার মাধবদী পৌরসভার ছোট গদাইরচর এলাকায় নূর মোহাম্মদ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকার বিভিন্ন লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছেন—এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ছোট গদাইর এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে। নূর মোহাম্মদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।