প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় র্যা বের অভিযানে গুলি-ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, তরবারি ও ড্যাগারসহ শামীম শেখ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের উপশহরের স্নিগ্ধা আবাসিক এলাকা থেকে গত শনিবার র্যা বের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। র্যা বের দাবি, শামীম পেশাদার সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। র্যা ব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর এ এফ এম আজমল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে স্নিগ্ধা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।