সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল মালেককে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির বলেন, গত বুধবার রাতে চরচান্দিয়া গ্রামের বেকের বাজার এলাকা থেকে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১১টি মামলার পলাতক আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, আবদুল মালেক চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।