সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. শাহাদাত হোসেন ওরফে বোমা নাছিরকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় ধর্ষণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে। সোনাগাজী থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, গতকাল শনিবার শাহাদাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।