সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজার থেকে গত মঙ্গলবার রাতে শাহাদাত হোসাইন ভূঁইয়া ওরফে রয়েল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় তাঁর কাছ থেকে দুটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। র্যা ব কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী। সোনাইমুড়ী থানার একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। অভিযানের সময় র্যা বের উপস্থিতি টের পেয়ে শাহাদতের সঙ্গে থাকা আরও কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়।