সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তাজুল ইসলাম নামের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলা সদরের উকিলপাড়া এলাকা থেকে পুলিশ তাজুলকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুলের নামে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুর্গাপুর থানায় ছয়টি মামলা রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাজুল পলাতক ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকায় একটি মুঠোফোন কোম্পানির গ্রাহক সেবাদানকারী প্রতিষ্ঠানে গেলে স্থানীয় লোকজন তাজুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাজুলকে গ্রেপ্তার করে। এ সময় তাজুলের ছুরিকাঘাতে আকবর হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ীর আঙুল কেটে যায়।