সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বাইপাস সড়ক (জেলা কারাগার এলাকা) থেকে গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শহরের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ আটটি মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, শহরে ত্রাস হিসেবে পরিচিত এই সন্ত্রাসীকে ধরার পর এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।