সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রুবেল ওরফে ঝাঙ্কা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভবভদ্রি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। বেগমগঞ্জ থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেল তার সহযোগীদের নিয়ে বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলে অভিযোগ আছে।
পুলিশ জানায়, রুবেলকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।