প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ১০টি গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ মোটরসাইকেল আরোহী মো. রুবেল (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মৌচাক নিমাই কাঁসারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।