সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র, মাদকসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার লামাপাড়া এলাকায় র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসী মোফাজ্জল হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি গুলি, দুই বোতল বিদেশি মদ, তিনটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।