সন্ত্রাসী ফয়সাল অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মো. ফয়সাল (৩০) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের দেওয়ানবাজার ভরাপুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ফয়সালের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমন হত্যা মামলাসহ চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে ১০টি মামলা রয়েছে। ফয়সাল বাকলিয়া থানার তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। অস্ত্র মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।