সন্ত্রাসী মোর্শেদের সহযোগী ইসমাঈল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ খানের সহযোগী ইসমাঈলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার নগরের মিয়াখান নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, মোর্শেদ খানের নাম ব্যবহার করে ইসমাঈল বাকলিয়া এলাকায় চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।