প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আদিবাসীপল্লিতে গতকাল রোববার সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেলীপাড়া গ্রামের আসাদ গংদের সঙ্গে একই গ্রামের বাসু সরদারের গারেশ্বর মৌজার কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সকালে আসাদের লোকজন গারেশ্বর এলাকার আদিবাসীদের বাড়িঘরে অতর্কিত হামলা চালান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তেলীপাড়া গ্রামের সুলতান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।