সন্ত্রাসী হামলায় মাদ্রাসার ছাত্র গুরুতর আহত
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জের ধরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসাছাত্র আলাউদ্দীন খান (১৬) গুরুতর আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরমল্লিকপুর দক্ষিণপাড়া আইউবের দোকানের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।
আলাউদ্দীন চরমল্লিকপুর গ্রামের সাখাওয়াত খানের ছেলে। সে সোনাদহ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। হামলার পর প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাহামুদ খান বলেন, ‘মনিরুলের পক্ষের লোকজনের হামলা ও অত্যাচারে অনেকে বাড়ি ছেড়ে চলে গেছেন। এখন যাঁরা আছেন, তাঁদের ওপর হামলা হচ্ছে। আমরা এর কবল থেকে বাঁচতে চাই।’
এ বিষয়ে জানতে মনিরুল শেখের মুঠোফেনে আট-নয়বার কল করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ভাই মল্লিকপুর ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান বলেন, ‘আলাউদ্দীনের ওপর হামলা ষড়যন্ত্র মনে হচ্ছে।’