সন্ত্রাসীদের গুলিতে কলেজছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আশরাফুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খিলগাঁও মডেল কলেজের স্নাতক শ্রেণির বাণিজ্য বিভাগের প্রথম বর্ষে পড়েন।
খিলগাঁও থানার পুলিশ জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে খিলগাঁও বিশ্বরোডের পাশে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে কয়েকজন দুর্বৃত্ত আশরাফুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর ডান হাঁটুতে গুলি লাগে।
চিকিৎসাধীন আশরাফুল জানান, খিলগাঁও কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠান অংশ নিয়ে বের হওয়ার পর সন্ত্রাসীরা তাঁর ওপর গুলি করে।
রাতে যোগাযোগ করা হলে খিলগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন।