সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনে গতকাল বুধবার বিকেলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৮) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরের শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ বাহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে রাকিবের প্রতিবেশী হাসান চৌধুরী বলেন, স্থানীয় সন্ত্রাসী জুয়েল ও ডিব্বা হাবিব তাঁর সহযোগীদের নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। কিছুদিন আগে ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনের গলিতে ওই সন্ত্রাসীরা এক পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করে। ওই পথ দিয়ে যাওয়ার সময় রাকিব এর প্রতিবাদ করে।