সন্ত্রাসীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়ায় সন্ত্রাসীদের হামলায় বারেক শেখ (৬০) নামের এক ব্যক্তি নিহত এবং শুকুর মোল্লা (৩০) ও সরোয়ার মোল্লা (৩২) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সালথা থানার ওসি বি এম বেলায়েত হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।