সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জেএমবির সদস্য সন্দেহে সেলিম সরদার ওরফে সেলিম বাবু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁকে সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার তমিজউদ্দীন সরদারের ছেলে। পুলিশ সুপারের দপ্তরের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, সেলিম সাতক্ষীরার সদর উপজেলার পরানদাহ এলাকার গাছ কাটা ও সহিংসতা মামলার তালিকাভুক্ত আসামি। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা