সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে কদমতলী ও আজ মঙ্গলবার সকালে ধলপুরে এসব ঘটনা ঘটে।

আহত দুজন হলেন মোশারফ হোসেন ও সবুজ। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কদমতলীতে সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন মোশারফ। ২৭ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছেন তিনি। দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোশারফকে হাসপাতালে নেওয়া হয়।

অপর ঘটনা সম্পর্কে হাসপাতাল সূত্র জানায়, আজ সকালে ধলপুরে সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন সবুজ। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুটি মোবাইল নিয়ে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে তাঁকে হাসপাতালে আনা হয়।