সন্দেহভাজন জামায়াত কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের সন্দেহভাজন এক কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে ডিবি রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির ভাষ্য, কথিত জঙ্গি সংগঠন আইএস ও এবিটির নাম ব্যবহার করে অধ্যাপক আনিসুজ্জামান, মুনতাসীর মামুন ও জাফর ইকবালসহ একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের সন্দেহভাজন ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে আজ ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা বলা হয়েছে।