সন্দেহভাজন দুই মানব পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং কোয়াইনছড়িপাড়া ও হ্নীলার মৌলভীবাজার এলাকা থেকে সন্দেহভাজন দুই মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দুটি পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. মোজাহের মিয়া (৩৮) ও জাহিদুল মোস্তফা (১৮)। পুলিশের দাবি, মোজাহের ও জাহিদুলের বিরুদ্ধে সমুদ্রপথে অবৈধভাবে ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ড মানব পাচারের অভিযোগ রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের ভাষ্য, গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে সমুদ্রপথে মানবপাচারে অভিযুক্ত দুই দালাল মোজাহের ও জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁদের কক্সবাজারের বিচারক হাকিম আদালতে পাঠানো হয়েছে।