প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের বালাঘাটায় ইউপিডিএফের জেলা সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় হামলার পর রাতেই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন সুফল চাকমা ও এটেন তঞ্চঙ্গ্যা।
এদিকে পায়ে হামলার ঘটনায় গুলিবিদ্ধ ইউপিডিএফের সম্পাদক বিক্রম তঞ্চঙ্গ্যা ও পথচারী নাসির উদ্দিনকে গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, হামলার ঘটনায় দুজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।