সন্দেহভাজন 'ডাকাত সর্দার'কে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ‘ডাকাত সর্দার’ হিসেবে পরিচিত আবু দাউদকে (৫২) গতকাল শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে জানান, নিহত আবু দাউদ স্থানীয়ভাবে ডাকাত সর্দার হিসেবে পরিচিত ছিল। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার পারমাছখোলা গ্রামে।

আবু দাউদের ভাগনে পারমাছখোলা গ্রামের জামালউদ্দিনের ভাষ্য, তাঁর মামা গতকাল রাতে পারমাছখোলা গ্রামে মাছের ঘের থেকে নিজের বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস জানান, আবু দাউদের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।