সন্দ্বীপে অটোরিকশা চালককে গুলি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে এক অটোরিকশাচালককে গুলি করেছেন এক ব্যক্তি। গতকাল সোমবার বিকেলে উপজেলার মুছাপুর বাজারে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার সময় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চালকের নাম আলাউদ্দিন (৩০)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, অটোরিকশাচালক আলাউদ্দিনের সঙ্গে মুছাপুর বাজারে সাইফুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলাউদ্দিনকে গুলি করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর বুকে গুলি লেগেছে। পরে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।