সন্দ্বীপে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সন্দ্বীপ থেকে অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার আজিমপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ।
আটক তিনজন হলেন মোহাম্মদ রানা ওরফে মহিউদ্দিন, মোহাম্মদ সাদ্দাম ওরফে ফাহিম ও জাবেদ ওরফে রানা হোসেন।
পুলিশ জানায়, ডাকাতদের কাছে একটি দোনলা, একটি একনলা বন্দুক, একটি এলজি, দা, ছোরা, চাকু, লোহার পাইপ, দুটি লাইট এবং চারটি কালো মুখোশ পাওয়া গেছে।
সন্দ্বীপ থানার ওসি মো. আবদুস সালাম বলেন, অবৈধ অস্ত্র রাখা এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হবে।