সন্দ্বীপে অস্ত্রসহ দুই জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় গতকাল শনিবার সকালে কোস্টগার্ড অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে। কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটক দুজন হলেন জলদস্যু মো. শামসুদ্দিন ও তাঁর সহযোগী মো. সুমন। তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।