সন্দ্বীপে জোড়া খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ পৌর এলাকায় কোরবানির পশু হাটে জোড়া খুনের ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাতে মামলা হয়েছে। গতকাল বুধবার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার সীতাকুণ্ড পৌর এলাকার বাতেন মার্কেটের পশুর হাটে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে জাহাঙ্গীর আলম ও হুমায়ুন কবির নামের দুই ব্যক্তি নিহত হন।
নিহত জাহাঙ্গীর আলমের বাবা মো. মহসীন ৩০ জনের নাম উল্লেখ করে ওই মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে ফজলে এলাহী ওরফে মিশু নামের এক ব্যক্তিকে। এ ছাড়া শাহাদাত হোসেন, বাবলু, কালা মনির ও শফিকুল মাওলাসহ ৩০ জনকে আসামি করা হয়। পুলিশ এর আগে সন্দেহভাজন হিসেবে সাহাব উদ্দিন, রিয়াজ, জুয়েল ও মোশাররফ নামের চারজনকে আটক করে। এই চারজনকে মামলার আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকালে পৌর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি বাবলুকে গ্রেপ্তার করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মামলার আসামিদের ধরতে অভিযান চলছে।