সন্দ্বীপে জোড়া খুনের আসামি মিশু গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সন্দ্বীপ পৌর এলাকায় কোরবানির পশুর হাটে গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি ফজলে এলাহী ওরফে মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গত ২১ সেপ্টেম্বর ওই গুলির ঘটনা ঘটে। এতে সন্দ্বীপ পৌর এলাকার জাহাঙ্গীর আলম (৪৫) ও হুমায়ুন কবির (৩৫) নিহত হন।
চাঁদা না পেয়ে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা কোরবানির পশুর হাটে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
সন্দ্বীপে পশুর হাটে গুলিতে নিহত ২