সন্দ্বীপে সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সন্দ্বীপে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম বাবলু মিয়া (৩১)। গতকাল রোববার উপজেলার হারামিয়া ইউনিয়নের কাছিয়ারপাড় বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবলু পেশায় দিনমজুর।
সীতাকুণ্ড অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহাবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে থানায়। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।