সন্দ্বীপের 'ডাকাত সর্দার' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১টি ডাকাতির মামলার আসামি চট্টগ্রামের সন্দ্বীপের ‘ডাকাত সর্দার’ মো. ছগিরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কালাপানিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সন্দ্বীপ থানা-পুলিশ।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান প্রথম আলোকে জানান, ছগিরকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার ছগিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।