সপ্তম শ্রেণির ছাত্রীটির বিয়ে কাল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে।
স্থানীয় সূত্র জানায়, কাল বৃহস্পতিবার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। তাই গতকাল মঙ্গলবার শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি সে।
মেয়েটির বাবা বলেন, ‘দুবাইপ্রবাসী এক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছেলে ভালো হওয়ায় মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, ইউপি কার্যালয় থেকে বয়স বাড়িয়ে জন্মসনদ দেওয়া হয়নি। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।