সপ্তমবারে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার ঘিবা সীমান্তের বোয়ালিয়া বাজার থেকে এক কেজি ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ আবু বক্কর সিদ্দিক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁকে আটক করে বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বক্করের বরাত দিয়ে বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম বলেন, বক্কর এর আগে ছয়বার বাংলাদেশ থেকে সোনা পাচার করেছেন। সপ্তমবার পাচার করতে গিয়ে তিনি ধরা পড়েছেন।